শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 19, 2026
জাতীয়
জাতীয়

২ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল

Published: August 19, 2026 at 01:44 PM
২ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল

দেশের লক্ষিত মাইক্রোএন্টারপ্রাইজে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার ঢাকার বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও মো. আনিছুর রহমান, এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মে দেশের কর্মসংস্থান বেগবান করতে পিকেএসএফের মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এ বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের আওতায় দেশব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পিকেএসএফ।

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো লক্ষিত মাইক্রোএন্টারপ্রাইজে বর্ধিত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দিয়ে এ খাতে কর্মসংস্থান সৃষ্টি করা। এ জন্য কর্মসূচিটি তিনটি প্রধান উপাদান—আর্থিক পরিষেবা প্রদান, ব্যবসাগুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন—সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

পিকেএসএফ জানিয়েছে, মাইক্রোএন্টারপ্রাইজ খাতে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছের বিকাশে কাজ করা হবে। মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে।

এর ফলে তহবিলের অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে এবং মাইক্রোএন্টারপ্রাইজ খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশের তৃণমূল অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।