সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 17, 2026
August 17, 2026
জাতীয়
জাতীয়

সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Published: August 17, 2026 at 12:27 PM
সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কাজ শুরু হয়েছে। তবে এসব কাজের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ডে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান পরিস্থিতি বুঝে পরিকল্পনা করে কাজ শুরু করতে হয়েছে। এখন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে।