রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 14, 2026
জাতীয়
জাতীয়

পাইপলাইনে ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল

Published: August 14, 2026 at 12:53 PM
পাইপলাইনে ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল


ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত সোমবার সন্ধ্যা থেকে শুরু করে আজ সকাল সাড়ে ৯টার মধ্যে সম্পূর্ণ ডিজেল ডিপোতে পৌঁছায়। এবারের ৬৮তম ধাপে মোট ৭ হাজার টন বা প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার ডিজেল আমদানি করা হয়েছে। প্রতি টনে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার।