গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫টি শিশু। বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এনিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৯১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৯০টি শিশু মারা গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এ সময়ে ৮৯৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৩টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
শিরোনাম
নাচোলে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২২ মামলার আসামী ‘ভটা’ চোরসহ ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার জর্জ ডেসমন্ড কামুরাসির
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের রাজত্ব
মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইয়েমেনে হুতিদের সহায়তা করছে ইরানি সেনারা : যুক্তরাষ্ট্র
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
Sep 11, 2026
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
Sep 11, 2026
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
Sep 11, 2026