শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
May 13, 2026
জাতীয়
জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‌‘সোলার প্ল্যান্ট’ বসানো হবে: শিক্ষামন্ত্রী

Published: May 13, 2026 at 09:11 AM
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‌‘সোলার প্ল্যান্ট’ বসানো হবে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘সোলার প্ল্যান্ট’ বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি। আজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট-সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করে কীভাবে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।


দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নেট জিরো ক্যাম্পাস গঠনের উদ্যোগে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, ৬০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই ওপেক্স মডেলের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎব্যবস্থার অংশ। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত হবে।