নির্বাচন কমিশনের ( ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখের বেশি। রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এ হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন। ইসি সচিব বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে আজ (রোববার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে। ইসি সচিব আরও বলেন, আজ রোববার (৯ আগস্ট) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির প্রতিনিধি দল এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত আর কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026