বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি বেড়েছে, পুনর্ভবায় স্থিতিশীল

Published: August 06, 2026 at 03:16 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি বেড়েছে, পুনর্ভবায় স্থিতিশীল

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২২ সেন্টিমিটার এবং মহানন্দা নদীতে ৮ সেন্টিমিটার পানি বেড়েছে। অন্যদিকে একই সময়ে পুনর্ভবা নদীর পানির সমতলে কোনো পরিবর্তন হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে বুধবার সকাল ৯টায় পানির সমতল ছিল ১৮ দশমিক ৪০ মিটার। ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকাল ৯টায় তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৬২ মিটারে।

অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে বুধবার সকাল ৯টায় পানির সমতল ছিল ১৬ দশমিক ৪১ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকাল ৯টায় পানির সমতল দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৯ মিটারে।

পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে বুধবার সকাল ৯টায় পানির সমতল ছিল ১৬ দশমিক ৯৩ মিটার। পরবর্তী ২৪ ঘণ্টায় পানির সমতলে কোনো পরিবর্তন হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার, মহানন্দা নদীর ২০ দশমিক ৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।