বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: August 06, 2026
August 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

Published: August 06, 2026 at 02:49 PM
স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, স্কাউটার গোলাম রশিদ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্কাউট আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব। সততা, নিষ্ঠা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি জেলার স্কাউট আন্দোলনকে সমৃদ্ধ করেছেন।

বক্তারা আরও বলেন, তার কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের স্কাউটারদের অনুপ্রেরণা জোগাবে। স্কাউট আন্দোলনে গোলাম রশিদ ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। তার মতো আদর্শ ও নিবেদিতপ্রাণ মানুষ খুব কমই দেখা যায়।

স্মরণসভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ডিআরসি হেলাল উদ্দিন শেখ নাসিম, জেলা স্কাউটসের সহসভাপতি মোসফিকুর রহমান, কোষাধ্যক্ষ আসলাম কবীর, প্রবীণ স্কাউটার নরুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, রহনপুর মুক্ত মহাদলের সম্পাদক নুরুজ্জামান বাবু, সাংবাদিক শহিদুল হুদা অলক ও মনিরুজ্জামান মনির।

এ ছাড়া নামোশংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলুফা ইয়াছমিন, বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত স্কাউটার গোলাম রশিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মনোয়ার হোসেন।

স্মরণসভায় জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের স্কাউটার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।