শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 06, 2026
জাতীয়
জাতীয়

গ্যাস সরবরাহ ২ থেকে ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

Published: August 06, 2026 at 02:10 PM
গ্যাস সরবরাহ ২ থেকে ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) পুনরায় চালু হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এফএসআরইউতে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে বৃহস্পতিবার বিকেলে ত্রুটিটি মেরামত করা হয়েছে এবং এফএসআরইউর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ধীরে ধীরে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হবে এবং পর্যায়ক্রমে গ্যাসের চাপও বাড়বে। পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আশা করছি, আমরা বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।’

সাময়িক গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী। গ্যাসের অভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে।

এদিকে গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিল জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, গ্রাহকদের বিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছিল। তবে অনেক গ্রাহক সেই নির্দেশনা অনুসরণ করেননি।

তিনি আরও জানান, জুন-জুলাই বিলিং সময়ের জন্য বিদ্যুতের ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ভারতের হাইকমিশনারের সঙ্গেও বৈঠক হয়েছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।