শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 06, 2026
জাতীয়
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

Published: August 06, 2026 at 02:08 PM
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন কর্মকর্তা আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

আগামী ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা।

ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।

তফসিল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩) অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে। ভোটার তালিকা ও তফসিল প্রস্তুত করে তা জানানো হয়েছে। এখন নির্বাচন আয়োজনের প্রশাসনিক প্রক্রিয়ার বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের সময়সূচি চূড়ান্ত হলো।