বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 11, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ

Published: May 11, 2026 at 12:15 PM
শিবগঞ্জে দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জে দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ


 

আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি- স্লোগানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে শিবগঞ্জে দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ চিলিং সেন্টারে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট রাজশাহী এর এলাকা ব্যবস্থাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহাদৎ হোসেন। প্রশিক্ষণটিতে উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহন করেন।