মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 04, 2026
August 04, 2026
জাতীয়
জাতীয়

আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published: August 04, 2026 at 10:52 AM
আগামীকাল  জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। পরদিন আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করবে রেডিও মহানন্দা। ফলে রেডিও মহানন্দার কার্যক্রম বিকেল টার পরিবর্তে সকাল ৯টায় শুরু হবে।