রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
August 03, 2026
জাতীয়
জাতীয়

দেশে হাম উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮০

Published: August 03, 2026 at 11:24 AM
দেশে হাম উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮০ শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৯৬৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ৪০৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯ হাজার ১৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।