শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 02, 2026
জাতীয়
জাতীয়

পর্যটকদের জন্য বিনামূল্যে ভিসা চালু করল ওমান

Published: August 02, 2026 at 12:12 PM
পর্যটকদের জন্য বিনামূল্যে ভিসা চালু করল ওমান

ওমান সরকার নির্দিষ্ট কিছু দেশের পর্যটকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা (Tourist Visa) চালু করেছে। রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক ও কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকির জারি করা সিদ্ধান্ত নং ১০৯/২০২৬-এর মাধ্যমে বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় এই সংশোধন আনা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পর (২ আগস্ট) থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আকর্ষনীয় বিষয় হলো, এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দর্শনার্থীরা চাইলে প্রযোজ্য নিয়ম ও ফি পরিশোধ সাপেক্ষে এটিকে অন্য যেকোনো পর্যটন ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন। কার্যনির্বাহী বিধিমালার ধারা ১০ এবং এন্ট্রি ভিসার অফিসিয়াল শিডিউলের ধারা ২৯-এ এই নতুন ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, যেখানে এর ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন দেশের নাগরিকেরা এই ফ্রি ভিসার সুবিধা পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটিতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও সাবলীল করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।