শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 11, 2026
জাতীয়
জাতীয়

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

Published: May 11, 2026 at 12:09 PM
জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

পুলিশ সদস্যদের আরো পেশাদার ও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে এবং বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে। আজ পুলিশ সপ্তাহ উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী  পুলিশ বাহিনীর শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেছেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, তাই এখানে নিয়ম মেনে চলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করা বাধ্যতামূলক। যদি কেউ বাহিনীর নিয়ম অমান্য করে বা চেইন অব কমান্ড ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।