তিন দিনের সফরে আগামী মঙ্গলবার ৪ আগস্ট বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। অ্যাডমিরাল কোহলারের এ সফরটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই তিনি ঢাকায় আসছেন। পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার বাংলাদেশ সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ এবং কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে যোগাযোগ ও আলোচনা জোরদার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অ্যাডমিরাল কোহলারের সফরেও এসব বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
August 02, 2026
জাতীয়
মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার স্টিফেন কোহলার
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026