বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 11, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী

Published: May 11, 2026 at 12:08 PM
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী

 

 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর-দুই দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি। আজ রাজধানীর একটি হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় পর্যায়ের লঞ্চিং এবং এডুকেশন এক্সপো-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দ্বিতীয় পর্যায়েও মেধাবী শিক্ষার্থীদের বড় ধরনের সুযোগ থাকছে।