সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের ডেঙ্গু শনাক্ত

Published: August 01, 2026 at 02:42 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা সবাই জটিল রোগী হওয়ায় তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে। আজ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ২২ জন রোগী ভর্তি ছিল। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এই ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।