সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Published: August 01, 2026 at 11:40 AM
চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দর উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে স্থানীয়দের থেকে খবর পাবার পর ঝিলিম ইউনিয়নের মহাডাঙ্গা রেলসেতুর ওপারে রেল লাইনের ঢালে একটি পুকুর পাড়ে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেটি অন্তত: / দিনের পুরোনা বলে ধারণা করছে পুলিশ। মরেদহ পচন-গলন ধরায় এতে সেভাবে কোন আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। মরদেহের পাশ থেকে একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার হয়েছে। তাতে কাপড় নগদ কিছু টাকা রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিট পুলিশের উর্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।