শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
August 01, 2026
জাতীয়
জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

Published: August 01, 2026 at 11:40 AM
হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

 গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭২ শিশুর শরীরে হাম শনাক্ত ও হামের উপসর্গ দেখা দিয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২১ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৭৫১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।