রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে সিএনজিসহ একাধিক মামলার আসামী আটক

Published: July 31, 2026 at 01:59 PM
শিবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে সিএনজিসহ একাধিক মামলার আসামী আটক

শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম  এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ ৩ চিহ্নিত ডাকাতকে আটক করা হয়েছে। আটকরা হলেন-ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের বিদুর ছেলে ও ১৭টি ডাকাতি মামলার আসামী রাসেল, শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের কসিমুদ্দিনের ছেলে ও ১৪টি ডাকাতি মামলার আসামী ও আন্তজেলা ডাকাত সর্দার কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনাদ্দী এবং দাড়িগাছা গ্রামের বাদলের ছেলে ও ২টি মাদক মামলার আসামী রুবেল। পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন খবরের ভিত্তিতে ডাকাতিপ্রবণ শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলা সড়কের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ওই ৩ ডাকাত গ্রেপ্তার হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায়  একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।