রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
August 23, 2026
বিনোদন
বিনোদন

নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা

Published: August 23, 2026 at 11:53 AM
নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের দাম্পত্য নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই বেশি। ভিন্ন সংস্কৃতির দুই মানুষ হলেও একে অন্যের বিশ্বাস, শিকড় ও ঐতিহ্যের প্রতি তাদের পারস্পরিক সম্মান সম্পর্কটিকে আরও দৃঢ় করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিকের মধ্যে ভারতীয় সংস্কৃতির প্রতি যে সম্মান রয়েছে, সেটিই তাদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তার মতে, সঙ্গীর সংস্কৃতি ও শিকড়কে সম্মান করা যেকোনো আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি।

নিক তার সংস্কৃতিকে সম্মান না করলে তাকে ভালোবাসতেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, বিষয়টি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন সংস্কৃতির মানুষের সম্পর্কে একে অন্যের শিকড়ের প্রতি সম্মান থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শুধু সংস্কৃতির প্রতি সম্মান নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে নিকের আচরণও প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা। তার ভাষায়, সঙ্গীর প্রতি সদয় থাকা একটি সুস্থ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সম্প্রতি নিউইয়র্কে ‘সাইকেল অব লাভ’ তথ্যচিত্রের প্রিমিয়ারে অংশ নেন প্রিয়াঙ্কা। ছবিটির নির্বাহী প্রযোজকও তিনি। এতে কে. মহানন্দিয়া ও লোটা ভন শেডভিনের বাস্তব প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

তুমিই আমার সেরা সিদ্ধান্ত’

নিক জোনাসের নতুন অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর প্রশংসায় আবেগঘন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা।

নিককে নিজের জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সৌভাগ্যের, যে ভালোবাসা ও সম্মানের পাশাপাশি তার সঙ্গীকে আগলে রাখতেও জানে।

নিকের প্রতিভা ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন এই অভিনেত্রী। তাকে নিজের দেখা সবচেয়ে সৎ ও আন্তরিক মানুষদের একজন উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, নিকের উপস্থিতি তাকে প্রতিদিন হাসার কারণ দেয়।

স্বামীর নতুন অ্যালবাম নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তার মতে, প্রতিটি গান ও সুরে নিক নিজের অনুভূতি তুলে ধরেছেন। নিজের গভীর অনুভূতি পুরো বিশ্বের সামনে প্রকাশ করতে যে আত্মবিশ্বাস প্রয়োজন, নিকের মধ্যে তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা

ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করছেন তিনি। ২০২৭ সালের সংক্রান্তিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে প্রিয়াঙ্কার। পাশাপাশি ‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা যাবে তাকে।

এ ছাড়া নিমরোদ অ্যান্টাল পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন-থ্রিলার ‘ব্লুফ্লাই’-এ রাসেল ক্রোর সঙ্গে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।