শনিবার ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: August 22, 2026
August 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০ রোগী

Published: August 22, 2026 at 02:45 PM
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জন রোগী ২৫০ শয্যাবিষ্টি জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন| 


শনিবার জেলা হাসপাতালের ডায়রিয়াবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 


প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪০ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ৪০ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে| 


এদিকে এই আবহাওয়ায় বাসি-পচা খাবার পরিহার, বিশুদ্ধ পানি পানসহ সাবধানতা অবল¤^ন করার ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা|