দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীকাল থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম-জিপিএসডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এদিন থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। এদিকে বিশ্লেষকদের মতে, শুধু প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়, কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। এ অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও সচল রাখাকে বাধ্যতামূলক করেছে সরকার।