বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ওয়াটার ক্রেডিট এডোপশন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Published: July 30, 2026 at 01:04 PM
চাঁপাইনবাবগঞ্জে ওয়াটার ক্রেডিট এডোপশন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ওয়াটার ক্রেডিট এডোপশন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রয়াসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আলেয়া ফেরদৌস।

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, বুরো বাংলাদেশের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম ও তানভীর আহমেদ রিয়াদ, বুরো বাংলাদেশের ওয়াশ প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শিবলু মিয়া, জোনাল ম্যানেজার আবু সাঈদ শিকদারসহ প্রয়াসের অন্যান্য কর্মকর্তারা।

ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বুরো বাংলাদেশের ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস. জেড. এম. সাহরিয়ার।

বক্তারা জানান, ওয়াটার ক্রেডিট এডোপশন প্রকল্পের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর পানি, স্বাস্থ্যবিধি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবহারে উৎসাহিত করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং রোগ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ওয়াটার ডট ওআরজির আর্থিক সহযোগিতায় এবং বুরো বাংলাদেশের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।