বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা ব্যাহত রেল চলাচল

Published: July 30, 2026 at 01:02 PM
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা ব্যাহত রেল চলাচল

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঈশ্বরদীগামী ৬ ডাউন রাজশাহী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি রাজশাহীর চব্বিশনগর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার পর ট্রেনটি চব্বিশনগর স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে রাজশাহী থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে কাঁকনহাট স্টেশনে নিয়ে সান্টিং করা হয়। এরপর ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বিচ্ছিন্ন করে ট্রেনটি রাজশাহী হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় রেল চলাচলে শিডিউল বিপর্যয় ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় সকাল ১০টা ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ২০ মিনিট দেরিতে ছেড়ে যায়। একই ট্রেন ১২৭ আপ হিসেবে ফিরে রহনপুরগামী পথে বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে পৌঁছায়।

এদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনের স্টেশন মাস্টার মীর্জা কামরুল হক জানান, সকাল ৭টায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টা ৪০ মিনিটে রহনপুর স্টেশনে পৌঁছায়।