শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 30, 2026
জাতীয়
জাতীয়

মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি

Published: July 30, 2026 at 11:41 AM
মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেখানে মশক নিধন কীটনাশক কিনতেই বাজেট ধরা হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে এই বাজেট ছিল ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। অবশ্য সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ধরা হয় ৩০ কোটি ৩৫ লাখ টাকা। বৃহস্পতিবার ৩০ জুলাই ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়াম এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, মশক নিধনের জন্যে ডিজেল, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট ক্রয় করতে আলাদাভাবে বাজেট ধরা হয়েছে ৪ কোটি টাকা। এই খাতে গত অর্থবছরে আলাদাভাবে কোনও বাজেট ধরা হয়নি। এছাড়াও পরিবহন ব্যয় (ফগার বা হুইল স্প্রে মেশিন পরিবহন) ধরা হয়েছে ২ কোটি টাকা। যা গত অর্থবছরের ছিল দেড় কোটি টাকা। চলতি অর্থবছরে ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণাচলতি অর্থবছরে ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বাজেট আরও লক্ষ্য করা যায়, অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (মশক নিয়ন্ত্রণ যন্ত্র) নামে আরও সাড়ে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল মাত্র ২ কোটি টাকা। এদিন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসি এলাকায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইডিং ও বিকালে এডাল্টিসাইডিং কার্যক্রম নিয়মিত করা হয়েছে। মশককর্মী ও মশক সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগে গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সঠিক নিয়মে ও নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিতকরণে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।তিনি আরও বলেন, মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষার মাধ্যমে শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া, মশক নিধনে বিকল্প পদ্ধতি বা ওষুধের জন্য বিশেষজ্ঞ দলের নিকট হতে নিয়মিত সুপারিশ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সম্পৃক্তকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। নাগরিদের সম্পৃক্ত ও সচেতন করতে জনসংযোগ বিভাগের মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ে ক্যাম্পেইন, সোশাল মিডিয়ায় কনটেন্ট নির্মাণ ও প্রচার, টিভিসি নির্মাণ ও প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচার ও জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি, ডেঙ্গু প্রতিরোধে জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় হাতিয়ার। তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ বছর প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ করা হয়েছে। জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডে নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি ঘনত্ব পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওয়ার্ডসমূহে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ১৪তম করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকা।