রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু শনাক্ত ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়

Published: July 29, 2026 at 02:44 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু শনাক্ত ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে| জেলাশহর থেকে শুরু করে গ্রামেও আক্রান্ত হচ্ছে মানুষ| তবে জেলাশহরের উদয়ন মোড়, হুজরাপুরে বেশি আক্রান্ত হচ্ছে| 

বুধবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন| তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশুসহ ৯ জন জটিল রোগীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| অন্য তিনজন সাধারণ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে| বর্তমানে ১৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ২ জন শিশুসহ ২২ জন রোগী জেলা হাসতপালে ভর্তি আছেন| গত দুই দিন থেকে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে| 

বুধবার দুপুরে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে মশারির মধ্যে থাকা কয়েকজন রোগীর সঙ্গে কথা হয়| তাদের মধ্যে জেলাশহরের উদয়ন মোড় এলাকার রতন (৩০) গত ৪ দিন, একই এলাকার আকাশ (২৪) ৩ দিন, হুজরাপুর জলযোগ মোড় এলাকার শরিফুল ইসলাম (৪০) ২ দিন, আরামবাগ এলাকার বাবু (৩৫) ২ দিন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর গ্রামের মফিজুল ইসলাম গত ৪ দিন এবং জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের রফিকুল ইসলাম গত ৫ দিন থেকে ভর্তি আছেন বলে জানান|

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, ডেঙ্গু পরীক্ষার কীটসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ রয়েছে| ডেঙ্গু মশাসহ অন্যান্য মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে তিনি মশারির মধ্যে ঘুমানোর জন্য সবার প্রতি আহ্বান জানান| 

এদিকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— গতবার থেকে শিক্ষা নিয়ে এবার শীতের সময় থেকেই ফগার মেশিন সংখ্যা বৃদ্ধি করা হয়| ডেঙ্গুসহ অন্যান্য মশক নিধনে নিয়মিত বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ধোঁয়া দেয়া হচ্ছে| গতবারের তুলনায় এবার আরো উন্নতমানের ওষুধ ব্যবহার করা হচ্ছে| 

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে স্প্রে করা হচ্ছে| তবে সবচেয়ে বড় কথা, পৌরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি প্রয়োজন| মানুষ যদি সচেতন হয়, নিজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন তাহলে অনেকটাই ইতিবাচক ফল পাওয়া যায়|