শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 29, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত দীনেশ ত্রিবেদী

Published: July 29, 2026 at 11:57 AM
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষকে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ উপকৃত হন। তিনি আরও বলেন, পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর সমাধান সম্ভব। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে উভয় দেশের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।