রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সিডিউল রেট বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

Published: July 28, 2026 at 01:43 PM
সিডিউল রেট বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

সরকারি অবকাঠামো নির্মাণ কাজে সিডিউল রেট বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নিয়ামুল হক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গির কাছে স্মারকলিপি প্রদান করেন| স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক বছরে দেশের বাজারে রড, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, বালুসহ সব ধরনের মৌলিক নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে| একই সাথে জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে গেছে| অথচ বিভিন্ন সরকারি দপ্তর বর্তমানে যে রেট সিডিউল অনুযায়ী কাজের প্রাক্কলন ও দরপত্র আহ্বান করছে বাজারদরের তুলনায় অনেক কমে| এই পুরোনো রেট দিয়ে কাজ করত গিয়ে ঠিকাদারররা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন|

ঠিকাদাররা বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ২০২৬- ২০২৭ অর্থ বছরে দেশের সকল সরকারি দপ্তরের রেট সিডিউল হালনাগাদ করার দাবি জানান| পাশাপাশি নতুন ঠিকাদারদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত কাজ বিনাশর্তে লটারির মাধ্যমে দেয়ার দাবি জানানো হয়| এরআগে একই দাবিতে এলজিইডিসহ বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়|