প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
July 28, 2026
জাতীয়
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026