বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 28, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু

Published: July 28, 2026 at 12:06 PM
শিবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু


শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঈশ^র চন্দ্র কর্মকার নামে এক  আম শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিক উপজেলার চককীর্তি ইউনিয়নের চাঁদপুর স্কুলপাড়া গ্রামের তপন কর্মকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে ঈশ^র একই ইউনিয়নের লহলামারি গ্রামের একটি বাগানে আমগাছে লোহার মই নিয়ে আমে  কাগজের প্যাকেট পরানোর কাজ করছিলেন। এক পর্যায়ে মইটি সরাতে গিয়ে অসাবধানতাবশত: পাশ দিয়ে যাওয়া বৈদ্যূতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসলে মই এর সাথে সাথে ঈশ^রও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।