বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 28, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ ভারতীয় মোবাইল ফোন-মোটরসাইকেলসহ আটক ২

Published: July 28, 2026 at 12:05 PM
শিবগঞ্জ ভারতীয় মোবাইল ফোন-মোটরসাইকেলসহ আটক ২


শিবগঞ্জে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- উপজেলার মনাকষার পারচৌকা গ্রামের আবুল হোসেনের শাহিন আলম ও একই গ্রামের বেলাল উদ্দিনের মাহফুজ। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার মনাকষা-মাস্তান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মনাকষা বিওপির একটি টহল দল। অভিযানকালে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।