রাজশাহীর কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি বাবুল সরকারকে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে যশোরের রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-৬। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে র্যাব-৫ সিপিএসসি ও র্যাব-৬ সিপিসি-৩-এর যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাবের তথ্যমতে, নিহত ফরিদার পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৪ জুলাই সন্ধ্যায় কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় ফরিদার বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফরিদা নিহত হন। এ ঘটনায় কাটাখালী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি বাবুল সরকার পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শিরোনাম
রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’
ব্রহ্মপুত্রের কণ্ঠস্বর : যতটা আসামের, তারও বেশি পৃথিবীর
Printed on: September 09, 2026
July 27, 2026
রাজশাহী
রাজশাহীতে ফরিদা হত্যা মামলার প্রধান আসামি ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
সর্বশেষ খবর
রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার
Sep 09, 2026
গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার
Sep 09, 2026
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
Sep 08, 2026
শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Sep 08, 2026
শিবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু
Sep 08, 2026