বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। পাশাপাশি তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে। জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেয়া হবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে। প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যা সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকে গুরুত্ব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026