রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 24, 2026
জাতীয়
জাতীয়

দেশে হাম উপসর্গে প্রাণ গেল আরো ৫ শিশুর

Published: July 24, 2026 at 12:04 PM
দেশে হাম উপসর্গে প্রাণ গেল আরো ৫ শিশুর

 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে এখন পর্যন্ত নিয়ে হাম উপসর্গে ৭১৫ জনের মৃত্যু হলো| অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের| হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে ¯^াস্থ্য অধিদপ্তরের আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে| গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন| এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন| আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন|