শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 24, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল

Published: July 24, 2026 at 12:03 PM
বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বব্যাপী গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও বাংলাদেশ উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ| সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে| আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| ফখরুল বলেন, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অংশ হিসেবে সাঁওতাল, মারমা ও চাকমা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সংসদে মনোনয়ন দেওয়া হয়েছে| পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে|