রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 24, 2026
জাতীয়
জাতীয়

দেশের বাজারে সোনার দামে বড় পতন

Published: July 24, 2026 at 12:02 PM
দেশের বাজারে সোনার দামে বড় পতন

 

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমেছে| এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে| আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)| নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে| নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে|