শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 24, 2026
জাতীয়
জাতীয়

স্থানীয় নির্বাচনে অস্থায়ী ভোটকেন্দ্র কমাতে চায় ইসি

Published: July 24, 2026 at 12:01 PM
স্থানীয় নির্বাচনে অস্থায়ী ভোটকেন্দ্র কমাতে চায় ইসি

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে আরো সুশৃঙ্খল, নিরাপদ ও ব্যয়-সাশ্রয়ী করতে অস্থায়ী ভোটকেন্দ্রের ব্যবহার কমিয়ে স্থায়ী অবকাঠামোকে অগ্রাধিকার দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)| কমিশনের পরিকল্পনা অনুযায়ী, যেখানে সম্ভব সেখানে স্কুল, কলেজসহ স্থায়ী ভবনেই ভোটকেন্দ্র স্থাপন করা হবে| ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্থায়ী ভোটকেন্দ্র ব্যবহারের ফলে ভোটগ্রহণের পরিবেশ আরো সুশৃঙ্খল হবে| নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সিসিটিভি সুবিধা কাজে লাগানো যাবে, পাশাপাশি অস্থায়ী অবকাঠামো নির্মাণের অতিরিক্ত ব্যয়ও কমবে| এ কারণে মাঠ প্রশাসনকে ভোটকেন্দ্র নির্ধারণের সময় স্থায়ী ভবনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে|