বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে পাচারের সময় এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ সোনমসজিদ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহি আটক চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের স্বাস্থ্যসচিব বরখাস্ত সারা দেশে আরও ৫৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন আর নেই
Printed on: August 26, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার

Published: July 21, 2026 at 03:38 PM
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরসংলগ্ন মহানন্দা নদীতে ডুবে নিখোঁজ হওয়া শিশু মো. আবদুল্লাহর (৯) মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তড়পা ঘাট এলাকায় নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আবদুল্লাহ শহরের রাজারামপুর পশ্চিমপাড়া এলাকার মো. সাহাবুলের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে মামার সঙ্গে গোসল করতে নেমে আবদুল্লাহ নদীর অগভীর অংশের একটি গর্তে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকালে পুনরায় অভিযান শুরু হলেও পরে নদীতে মরদেহ ভেসে ওঠে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। নৌ-পুলিশের এসআই জীবন চন্দ্র রায় জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।