ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পত্রে তিনি ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। এদিন দুপুরে পদত্যাগের বিষয়টি সাইফুদ্দীন আহমদ নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, একবারেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ২০ মাস দায়িত্ব পালনকালে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি পরিবারকে একটু সময় দিতে চাই। তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ক্যাম্পাস একবারে ভঙ্গুর অবস্থায় ছিল, উপাচার্য ছিল না– ডিন ছিল না। সে অবস্থা থেকে ক্রমান্বয়ে ক্যাম্পাস অনেকটাই স্থিতীশীল অবস্থায় এসেছে। তাই মনে করছি দায়িত্ব হিসেবে আমার কাজ শেষ। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুদ্দিন আহমেদ।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026