রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 21, 2026
জাতীয়
জাতীয়

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Published: July 21, 2026 at 12:10 PM
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

  

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে| একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শিশু| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে| এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৮৭৮ শিশু| দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে| এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৭০৮ জন| মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ জন| তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে|