শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 21, 2026
জাতীয়
জাতীয়

সরকারি দুটি হজ প্যাকেজ ঘোষণা: খাবার মূল্যসহ খরচ বেড়েছে

Published: July 21, 2026 at 12:09 PM
সরকারি দুটি হজ প্যাকেজ ঘোষণা: খাবার মূল্যসহ খরচ বেড়েছে


গতবারের চেয়ে বিমান ভাড়া কমলেও খাবার মূল্যসহ অন্যখাতে বেড়ে ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা| গতবারের তুলনায় সৌদি অংশে খাবার, আবাসন ও মুদ্রা বিনিময়ের হার বেড়ে যাওয়ায় প্যাকেজের দাম বেড়েছে| আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৭’ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ| ২০২৭ সালে খাবারসহ সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা| বিমান ভাড়া কমলেও গতবারের চেয়ে খাবার খরচ যুক্ত হওয়ায় হজ প্যাকেজের মূল্য বেড়েছে ৩৮ হাজার ৪৮১ টাকা| ফলে খাবারেই যুক্ত হয়েছে ৩৯ হাজার ৫০৮ টাকা| যেটি গতবার ছিল না|