রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 20, 2026
জাতীয়
জাতীয়

সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Published: July 20, 2026 at 12:23 PM
সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  

স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে নজরদারি আরো কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যেন দ্রুত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়| আজ দুপুরে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন| স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধেও বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে| এ কারণে মাদক নিয়ন্ত্রণে বিজিবির ডগ স্কোয়াডের সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিজিবিকে আরো আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|