শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 19, 2026
জাতীয়
জাতীয়

ডেস্কটপে ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি

Published: July 19, 2026 at 10:08 AM
ডেস্কটপে ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীরা বিশ্বজুড়ে ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এ সাইটটিতে ব্যবহারকারীরা ডেস্কটপ বা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পারছেন না। এর পাশাপাশি মেটার মেসেঞ্জার অ্যাপও ব্যবহার করা যাচ্ছে না। এতে করে শিক্ষা, চাকরি ও দৈনন্দিন বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে। রোববার (১৯ জুলাই) বিশ্বজুড়ে ফেসবুক সাইটে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ফর এভ্রিওয়ান অর জাস্ট মি ডট কম। ওয়েবসাইটটি জানিয়েছে, ফেসবুকে এ সমস্যা শুরু হয়েছে ৪৫ মিনিট আগে থেকে। এছাড়া মেসেঞ্জারে ২৬ মিনিট ও ইনস্টাগ্রামে সবশেষ ৩২ মিনিট ধরে ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহার করে ঢুকতে পারছেন না। তবে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে। ওয়েবসাইটিতে প্রকাশিত তথ্যে দেখা যায়, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এছাড়া হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও অভিযোগ করেছেন যে তারা ফেসবুক চালাতে পারছেন না।