শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
July 18, 2026
জাতীয়
জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

Published: July 18, 2026 at 01:00 PM
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা বিভাগের। এই সময়ে ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এ তথ্য জানায়। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, খুলনা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ১২ জন। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ হাজার ৬৪৬ জন এবং বরিশাল বিভাগে ২ হাজার ৪৫৩ জন রয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৬৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে ১০৩ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৯ জনসহ ১১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।