দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে| একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৪ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে| এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৬৯৯ শিশু| ¯^াস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ শিশু| একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৫ শিশু| সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে|