রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 18, 2026
জাতীয়
জাতীয়

আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু

Published: July 18, 2026 at 12:59 PM
আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু


সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর-ডিএই| আজ থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে| প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে| সম্প্রতি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম ¯^াক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে|