বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 16, 2026
July 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Published: July 16, 2026 at 03:51 PM
বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এসএসবিসি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিবাহ শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেহুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে

আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা, আব্দুল ওদুদ, গোবরাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, ঝিলিম ইউপি সদস্য মো. শাহ জামাল, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মোক্তার আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহাবুদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি শিশু ফোরামের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুর নিরাপদ সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রত্যেক শিশুর জন্মনিবন্ধন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং সময়মতো সব টিকা নিশ্চিত করতে হবে। হাম-রুবেলাসহ জাতীয় টিকাদান কর্মসূচির সব টিকা গ্রহণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া শিশু অধিকার রক্ষা, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, শিশুশ্রম বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীজনদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।