রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
July 16, 2026
জাতীয়
জাতীয়

দেশে হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

Published: July 16, 2026 at 02:03 PM
দেশে হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে| একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে| এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৯৭৪ শিশু| ¯^াস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আজ সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু| একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৫ শিশু| সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে|